যুদ্ধে সুস্পষ্টভাবে জিতেছে ইরান: ইসরাইলের সাবেক নিরাপত্তাপ্রধান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধে সুস্পষ্টভাবে জিতেছে ইরান: ইসরাইলের সাবেক নিরাপত্তাপ্রধান
ছবি: সংগৃহীত

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান। তার মতে, ওয়াশিংটন ও তেল আবিব উভয়ই এখন একটি কঠিন কৌশলগত পরিস্থিতির মুখোমুখি।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘ইরান যুদ্ধে জিতেছে হয়তো কয়েক পয়েন্টের ব্যবধানে, কিন্তু এটি একটি সুস্পষ্ট বিজয়।’

বিজ্ঞাপন

আইল্যান্ড বলেন, ইরানের নেতৃত্ব অটুট রয়েছে এবং যুদ্ধের পুরো সময় তারা দৃঢ়তা দেখিয়েছে, যা তেহরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে দরকষাকষিতে শক্তি প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।

তিনি আরো বলেন, ওয়াশিংটনকে ‘একটি সুস্পষ্ট উভয় সংকটে’ পড়তে দেখা যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন যে, বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলার পরিবর্তে যুদ্ধ বন্ধের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। একে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের জন্যই একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন