মতামত২১ মে ২০২৬
প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন গণতন্ত্রের জয় নয়
এক শিল্পপতির গল্প বলি। ভদ্রলোকের কোম্পানির ব্যবসা দারুণ চলছিল। প্রতিষ্ঠার মাত্র এক দশকের মধ্যে বাজারের প্রায় ৪০ শতাংশের বেশি তাদের দখলে চলে আসে। একদিন তাকে জিজ্ঞেস করলাম, ‘এতদূর তো এলেন। সামনের দিনগুলোয় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে মনে হয়?’ তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ চলে গেল সুদূর
