
কুনহার জোড়া গোলে ব্রাজিলের সহজ জয়, হাইতির বিদায়
আসরে টিকে থাকতে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়টা দরকার ছিল। রাতের অন্য ম্যাচে মরক্কো জিতে সমীকরণটা সহজ করে দিলেও মাঠে নিজেদের সেরাটাই দিলো ব্রাজিল। তাতে নায়ক হয়ে উঠলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মাতেউস কুনহা।























