মতামতজনগণের মিলিত সংগ্রাম, আদি পর্ব
যেকোনো দেশের মুক্তিসংগ্রাম এবং স্বাধীনতাপ্রাপ্তির ঘটনা একদিনে, এক মুহূর্তের সিদ্ধান্তে বা একটি মাত্র ঘটনার ফলাফল নয়। ইতিহাস সাক্ষ্য দেবে যে, এটি একটি যৌথ এবং সমন্বিত ইচ্ছার প্রতিফলন। আর এই প্রতিফলনের বহিঃপ্রকাশ ঘটে নানা পন্থায়, দীর্ঘ আন্দোলন, সংগ্রামসহ নানা মাধ্যমে এবং মূলত সশস্ত্র লড়াইয়ে।




