আশিস রহমান, (দোয়ারাবাজার) সুনামগঞ্জ

আশিস রহমান, (দোয়ারাবাজার) সুনামগঞ্জ

পরিচিতি

আশিস রহমান, (দোয়ারাবাজার) সুনামগঞ্জ

সাম্প্রতিক নিবন্ধসমূহ

১২ নিবন্ধ
একমাত্র ছেলের শোকে প্রবাসী বাবা আইসিইউতেসারা দেশ
৩১ মার্চ ২০২৬

একমাত্র ছেলের শোকে প্রবাসী বাবা আইসিইউতে

সৌদিপ্রবাসী ফয়েজ উদ্দিনের ছেলে মুন্নার মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। সন্তানের শোকে অসুস্থ হয়ে এখন সৌদি আরবে আইসিইউতে ভর্তি রয়েছেন ফয়েজ উদ্দিন। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে মা হেলেনা বেগমের আহাজারিতে কবিরনগর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া

১২০০ হেক্টর বোরো জমিতে সেচের সংকটসারা দেশ
১৭ ফেব্রুয়ারি ২০২৬

১২০০ হেক্টর বোরো জমিতে সেচের সংকট

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে চিলাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামটিতে লিকেজ দেখা দিয়েছে। ড্যামের রাবার ব্যাগ ফেটে পানি বেরিয়ে যাওয়ায় ড্যামের উজানে পানি ধরে রাখা যাচ্ছে না।

কোটি টাকার গ্রোথ সেন্টার মার্কেট এখন গরু-ছাগলের অবাধ বিচরণক্ষেত্রসারা দেশ
১৫ ডিসেম্বর ২০২৫

কোটি টাকার গ্রোথ সেন্টার মার্কেট এখন গরু-ছাগলের অবাধ বিচরণক্ষেত্র

২০০৮ সালে উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলোর পাশে নির্মিত হয় এই মার্কেটটি। মার্কেটটিতে নারী বিক্রেতাদের জন্য রয়েছে নির্ধারিত মহিলা বিপণী বিতান, মাছ, মাংস ও সবজি বিক্রির জন্য আলাদা আলাদা শেড; একটি কসাইখানা, সুপেয় পানির জন্য একটি টিউবওয়েল, বৈদ্যুতিক পাম্প ও পানির ট্যাঙ্ক ও টয়লেট রয়েছে।

বাঁধে বিএনপি নেতার দাপটে সরকারি গাছ কর্তন ও অবৈধ বালু-পাথর ব্যবসাসারা দেশ
১৬ অক্টোবর ২০২৫

বাঁধে বিএনপি নেতার দাপটে সরকারি গাছ কর্তন ও অবৈধ বালু-পাথর ব্যবসা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ছিলেন তিনি সুবিধাভোগী। ফ্যাসিস্টদের দোসরদের সাথেই ছিলো তার সার্বক্ষণিক ওঠাবসা। কিন্তু গত বছর ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর থেকে তিনি এখন প্রভাবশালী বিএনপি নেতা। তার দাপটে রেহাই পাচ্ছে না অর্ধশত বছরের পুরোনো ফসলরক্ষা বাঁধ থেকে শুরু করে সরকারি গাছ।

ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্কসারা দেশ
২৬ জুলাই ২০২৫

ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের সাথে সুরমা ইউনিয়নের একমাত্র সংযোগ সেতুটি এখন স্থানীয়দের জন্য আতঙ্কের নাম। সেতুর রেলিং ভেঙে পড়েছে, পাটাতনের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত, আর সরু পথের কারণে প্রতিদিনই থাকছে যানজট ও ঘটছে দুর্ঘটনা।

সেতু না থাকায় বাঁশের সাঁকোই ভরসাসারা দেশ
১৩ জুলাই ২০২৫

সেতু না থাকায় বাঁশের সাঁকোই ভরসা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের একমাত্র সংযোগ পথে নেই কোনো পাকা সেতু। বাধ্য হয়ে বাঁশের তৈরি একটি অস্থায়ী সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ

হাওরে চাষের পাঙ্গাসই এখন ভরসাসারা দেশ
০৯ জুলাই ২০২৫

হাওরে চাষের পাঙ্গাসই এখন ভরসা

একসময় বর্ষার জলে হাওর-বিলে মৎস্য সম্পদ ছিল প্রাচুর্যময়। চ্যাং, ট্যাংরা, পুঁটি, কৈ, শিং, মাগুর, বাইম, খৈলসা, রানী, মলা, ঢেলা, মেনি ইত্যাদি দেশীয় মাছ এখন যেন স্মৃতিচিহ্ন মাত্র। নির্বিচার নিধন, রাসায়নিক দূষণ, বাঁধ নির্মাণ ও প্রজনন মৌসুমে অনিয়ন্ত্রিত মাছ ধরা এই সংকটকে ঘনীভূত করে তুলছে।

খাসিয়ামারা নদীর ভাঙনে আতঙ্কে শত শত পরিবারসারা দেশ
০৫ জুলাই ২০২৫

খাসিয়ামারা নদীর ভাঙনে আতঙ্কে শত শত পরিবার

ভাঙনের ফলে স্থানীয় একটি আলীপুর বাজার, নির্মাণাধীন খাসিয়ামারা সেতু, আলীপুর নূরানী কিন্ডারগার্টেন, টেংরাটিলার আব্দুল করিম ও ব্যবসায়ী আব্দুর রহিমের বসতভিটা, পুকুর ও ফসলিজমি ইতোমধ্যে ঝুঁকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে আলীপুর গ্রামের কয়েকটি পরিবার বসতবাড়ি অন্যত্র স্থানান্তর করেছেন।