সারা দেশদৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ
ঝড়ের কারনে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ায় তীব্র স্রোত ও বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।







