সারা দেশচাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
যশোরের অভয়নগরে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে এমন হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। বুধবার রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।







