সারা দেশহাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে হাত-পা বাঁধা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।






