সারা দেশতারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।







