সারা দেশমাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ডাবলু (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শনিবার রাত ৮ টার দিকে পৌর শহরের কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।







