সারা দেশমেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে দুই শিশু গোসল করার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পুকুরে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।







