সারা দেশরূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
খুলনার রূপসা থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।






