সারা দেশহোমনার প্রবীণ সাংবাদিক শাহ আলমের ইন্তেকাল, দাফন সম্পন্ন
কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যাপক (বাংলা), প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ, কবি ও নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম আর নেই। দীর্ঘ প্রায় তিন মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।







