সারা দেশঅন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে নিয়ে ঠাকুরগাঁও সীমান্তে মানবিক সংকট
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার নারী, শিশু ও পুরুষসহ ১১ জনের মানবিক সংকট আরও গভীর হচ্ছে। প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই দফা পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা এখনও দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন


