ফিচারআলোকিত শিক্ষক তাহমিনা পারভীন
ময়মনসিংহ শহরে একদা সচ্ছল জীবনের স্বপ্ন বোনা পরিবারটি হঠাৎ করেই গভীর আঁধারে নিমজ্জিত হয়েছিল। অগ্রণী ব্যাংকের একজন জুনিয়র কর্মকর্তা বাবা অকালে পরলোকগমন করেন, যখন তাহমিনা পারভীনের বয়স মাত্র দুই বছর এবং তার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র ১৭ দিন।







