কামরুননেসা হাসান

কামরুননেসা হাসান

পরিচিতি

সাবেক উপমহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন

সাম্প্রতিক নিবন্ধসমূহ

১২ নিবন্ধ
সভ্যতার মুখে রক্তাক্ত শিশুদের আর্তনাদমতামত
২৩ মে ২০২৬

সভ্যতার মুখে রক্তাক্ত শিশুদের আর্তনাদ

সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, সমাজ বদলায়, রাষ্ট্র বদলায়—কিন্তু কিছু পরিবর্তন আছে, যা সভ্যতার অগ্রগতি নয়; বরং মানবিক পতনের লক্ষণ। আজ চারদিকে তাকালে আমার মনে হয়, আমরা যেন এক ভয়াবহ নৈতিক অবক্ষয়ের যুগের ভেতর দিয়ে অতিক্রম করছি। বাহ্যিক উন্নয়ন, প্রযুক্তির বিস্ময়, অট্টালিকার ঝলকানি—সবকিছুর আড়ালে মানুষের

শিক্ষকের মর্যাদা ও লাঞ্ছিত শৈশবমতামত
১৮ মে ২০২৬

শিক্ষকের মর্যাদা ও লাঞ্ছিত শৈশব

সম্প্রতি সমাজের অবক্ষয়ের দুটি ভয়াবহ চিত্র আমাকে স্তম্ভিত ও বাকরুদ্ধ করে দিয়েছে। যে সমাজ একসময় শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে শ্রদ্ধা করত এবং শিশুদের নিরাপত্তার স্বর্গরাজ্য বলে গণ্য হতো, আজ সেখানে যেন নিকষ অন্ধকার নেমে এসেছে। দুটি ভিন্ন প্রেক্ষাপট—একজন স্কুলের শিক্ষক এবং অন্যজন মাদরাসার; ক

রাষ্ট্র ও টেলিভিশনের আলোমতামত
০৭ জানুয়ারি ২০২৬

রাষ্ট্র ও টেলিভিশনের আলো

বেগম খালেদা জিয়া—বাংলাদেশের ইতিহাসে এক অনমনীয়, দৃঢ় ও আপসহীন নাম—আজ আমাদের মাঝে নেই। লক্ষ মানুষের অশ্রু, ইতিহাসের দীর্ঘশ্বাস আর রাষ্ট্রীয় সম্মানে তিনি আজ চিরনিদ্রায় শায়িত হয়েছেন—স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। পৃথিবীর অন্যতম বৃহৎ জানাজায় মানুষের ঢল, প্রার্থনার নীরবতা আর চোখের জলে জাতি তাক

রুনা লায়লা : এক সুরলোকে যাওয়ার দরজামতামত
২১ নভেম্বর ২০২৫

রুনা লায়লা : এক সুরলোকে যাওয়ার দরজা

অনেক পথ চলেছি। ক্যামেরার লাল আলো, স্টুডিওর উত্তাপ, রাতভর পরিকল্পনা আর জাতির কাছে পৌঁছে দেওয়া একের পর এক শিল্প—সব মিলিয়ে বিটিভির করিডোর আজও আমার ভেতর অনুরণিত হয়। কিন্তু কিছু স্মৃতি আছে, যেগুলো মনে পড়লে হৃদয়ের ভেতর আলো হেসে ওঠে।

হুমায়ুন ফরীদি : অভিনয়ের অনন্য দিগন্তে এক অমর নামমতামত
১৮ অক্টোবর ২০২৫

হুমায়ুন ফরীদি : অভিনয়ের অনন্য দিগন্তে এক অমর নাম

একজন মানুষ এত বহুমাত্রিক প্রতিভা নিয়ে জন্ম নিতে পারেন, তা হুমায়ুন ফরীদির জীবন না দেখলে বোঝা সম্ভব নয়। তাকে কোনো বিশেষণে বাঁধা যায় না; তিনি ছিলেন একাধারে অভিনেতা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা এবং সর্বোপরি একজন সংবেদনশীল মানুষ। তার কথা বলায় ছিল নিজস্ব ছন্দ, তার চোখে ছিল চরিত্রের আগুন, তার মুখাব

বাংলা গান ও গণসচেতনতার এক উজ্জ্বল নক্ষত্রমতামত
০৫ অক্টোবর ২০২৫

বাংলা গান ও গণসচেতনতার এক উজ্জ্বল নক্ষত্র

তরুণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী লিখেছিলেন গানের কথা। প্রথমে সুর দেন তরুণ শিল্পী আব্দুল লতিফ। পরবর্তী সময়ে শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ নতুন সুরারোপ করেন, যা আজ সর্বাধিক প্রচলিত এবং একুশে ফেব্রুয়ারির প্রতীকী সংগীতে পরিণত হয়েছে। তবে ইতিহাস ভুলে যায় না, এ গানের প্রথম সুরারোপক ছিলেন আব্দুল লতিফ।

ফরিদা পারভীন: লালনকন্যা থেকে লোকসংগীতের কিংবদন্তিমতামত
১৬ সেপ্টেম্বর ২০২৫

ফরিদা পারভীন: লালনকন্যা থেকে লোকসংগীতের কিংবদন্তি

স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে ট্রান্সক্রিপশন সার্ভিসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক ঐতিহাসিক ফোক ফেস্টিভ্যাল। মুক্তিযুদ্ধোত্তর নবীন রাষ্ট্রের সাংস্কৃতিক পুনর্গঠনের সময়ে আয়োজিত এই উৎসব শুধু লোকসংগীতের বৈচিত্র্যকেই সামনে নিয়ে আসেনি, বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিক

সাবিনা ইয়াসমীন : সুরের নক্ষত্রমতামত
০৫ সেপ্টেম্বর ২০২৫

সাবিনা ইয়াসমীন : সুরের নক্ষত্র

শরতের আকাশে সাদা মেঘেরা খেলা করছে-এমন একদিনে জন্ম নিল যে কন্যাশিশু, তার কণ্ঠ একদিন মাতিয়ে তুলবে পুরো জাতিকে। চার কন্যার পর আরেক কন্যা জন্মে পরিবারে কারো অভিমান ছিল কি না, জানা নেই।