সাহিত্য সাময়িকীভাষার রাজনীতি রাজনীতির ভাষা
জীবনানন্দ দাশের ‘বোধ’ কবিতাটি অনেকবার পড়েছি; বুঝতে পেরেছি বলে মনে হয়নি। এমনকি বুঝতে পারব সেই আশাও ছেড়ে দিয়েছি। আমি ছাড়লে কী হবেকবিতাটি কিন্তু আমায় ছাড়েনি। মাঝেমধ্যেই সে নীরবে হেঁটে হেঁটে আমার কাছে এসে চুপচাপ বসে আর আস্তে আস্তে ফিসফিসিয়ে বলে, ‘পড়ো।’ আমি অমনি সুবোধ বালকের মতো কবিতার বই খুলে পড়তে বসি।


