সারা দেশচাঁপাইয়ে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস
চাঁপাইনবাবগঞ্জে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস। এতে দীর্ঘদিন ধরেই সুপেয় পানির সংকটে ভুগছে এখানকার মানুষ। ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক, আয়রন ও অতিরিক্ত খনিজ উপাদানের কারণে জেলার বিভিন্ন এলাকায় নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে। শহরের দুইটি টিউবওয়েলে পানির জন্য সিরিয়াল থাকে সারাদিনই।







