ইসলাম ও জীবনমুহাররম মাসের আমলগুলো জেনে নেই
বিদায় নিয়েছে ১৪৪৭ হিজরি সন। শুরু হয়েছে ১৪৪৮ নতুন হিজরি বছরের প্রথম মাস—মুহাররমুল হারাম। ইসলামের ইতিহাস, ইবাদত ও আত্মশুদ্ধির দৃষ্টিকোণ থেকে এ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা বছরের বারো মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, যার অন্যতম মুহাররম।







