আমার দেশ স্পেশালঅনিয়ম ঢাকতে সার্ভারে ত্রুটির দোহাই লেবার কাউন্সেলরের
মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার ইরাকে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও কারসাজির প্রমাণ পাওয়া গেছে ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিমের বিরুদ্ধে। সম্প্রতি প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীর চাহিদাপত্র গোপনে ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে (ওইপি) পাঠানোর দুই








