সারা দেশদখল-দূষণে অস্তিত্ব সংকটে তিতাস নদী
একসময় কূলজোড়া পানি আর বুকভরা ঢেউ ছিল তিতাসে। এই নদীকে ঘিরেই রচিত হয়েছিল অমর কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’। অথচ সেই নদীতে এখন আর কূলভরা পানি কিংবা পাড়ভাঙা ঢেউ নেই। কয়েক দশকের দখল-দূষণে নদীটি এখন প্রায়মৃত। গভীর খনন না হওয়ায় দিন দিন সংকুচিত হয়ে হারিয়েছে নাব্য। যদিও এ নদীকে ঘিরেই







