সারা দেশবোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনের মূল গেট এলাকা অটো রিকশার দখলে থাকায়, যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। দিন-রাতের বেশিরভাগ সময় স্থানীয় এসব অটোরিকশা ও ভ্যানের যত্রতত্র অবস্থানের কারণে রেলওয়ে স্টেশনের মূল ফটক বন্ধ হয়ে যাচ্ছে। এতে স্টেশনে আগত যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।







