সাহিত্য সাময়িকীঔপনিবেশিক বাংলার জমিদারপ্রথা ও বাঙালি মুসলমান (শেষ পর্ব)
১৭৯৩ সালের ভূমি রাজস্ব আইনে জমিদারি কেড়ে নিয়ে নিলামে বিক্রির একটি নির্মম ও কঠোর বিধান ‘সূর্যাস্ত আইন’ (Sunset Law) নামে পরিচিত হয়। এই প্রতারণামূলক সূর্যাস্ত আইনের মাধ্যমে ইংরেজরা পুরোনো বহু জমিদারকে সরিয়ে নিজেদের অনুগত জমিদারশ্রেণি তৈরি করেন।



