সাহিত্য সাময়িকীহুমায়ূন আহমেদ ও বাংলা কথাসাহিত্যের ঘরে ফেরা (শেষ পর্ব)
একটা বিষয় আমরা সাদা চোখেই দেখতে পারি। আমরা প্রায়ই বলতে শুনি, ভারতের পশ্চিম বঙ্গের লেখকরা বড় বড় উপন্যাস লিখতে পারেন। তাদের উপন্যাসের আখ্যান হয় বহু বিস্তৃত। অন্যদিকে বাংলাদেশের লেখকরা উপন্যাস লিখতে পারেন না। পূর্ণাঙ্গ উপন্যাস লিখতে না পারার অভিযোগ বাংলাদেশের বড় বড় লেখককেও ছেড়ে যায়নি।






