সারা দেশযমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় মন্নিয়া চরে যমুনার ক্রমাগত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, আবাদি জমিসহ বহু স্থাপনা। এতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। নদীভাঙন রোধে নেওয়া হচ্ছে না উদ্যোগ। এসব নদীভাঙনের শিকার মানুষের পুনর্বাসনেরও উদ্যোগ নেই। ফলে বাস্তুহারা মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছেই ।







