সারা দেশচিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, পদশূন্যতা, কর্মস্থলে অনুপস্থিতি এবং আবাসন সমস্যার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার মিলিয়ে অনুমোদিত ৩৮টি পদের মধ্যে বর্তমানে ছয়টি কনসালট্যান্ট ও ১১টি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে।






