ফিচারগরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়
মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো শিক্ষা। কিন্তু একসময় চট্টগ্রামের সাগরবিধৌত হালিশহর হাউজিং এস্টেট অঞ্চলের মানুষ এই মৌলিক চাহিদা থেকেও অনেকটা বঞ্চিত ছিল। এলাকাবাসীর সন্তানদের শিক্ষার সুযোগ ছিল সীমিত, বিদ্যালয়ের অভাব ছিল প্রকট।







