সারা দেশনারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরুতে সফল হলেও কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও পুরোনো অবস্থায় ফিরে এসেছে। সন্ধ্যা নামলেই ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে আগের মতোই জায়গা দখল করে বসে পড়ছেন হকাররা।







