জামালপুর জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে অধরা (২২) নামে এক নারীকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালায়। এসময় অধরার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অধরাকে আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

