আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন

ভোট ছাপানোর চিন্তা করলে বহিষ্কার, বিএনপির প্রার্থী শ্যামলের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ভোট ছাপানোর চিন্তা করলে বহিষ্কার, বিএনপির প্রার্থী শ্যামলের হুঁশিয়ারি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলটির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা চাই মানুষ তার ভোট নিজে কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবে। এ ক্ষেত্রে আমাদের অতি উৎসাহী কোনো নেতাকর্মী বাধা প্রদান করলে বা ভোট ছাপানোর কথা চিন্তা করলেও তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দল থেকে বহিষ্কার করা হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভোট ডাকাতির কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে যদি আমরাও ভোট ডাকাতির সঙ্গে জড়িত হই, তিন দিন পর আমাদেরও আওয়ামী লীগের মতন বিদায় হতে হবে। তাই এই কথাটা আমাদের নেতাকর্মীদের স্মরণ রাখতে হবে। কারণ আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, আমাদের তো ভারতেও জায়গা নেই। আমাদের ঝাঁপ দিতে হবে বঙ্গোপসাগরে। আমরা চাই না এই দেশ থেকে পালিয়ে যেতে। আমরা চাই জনগণের ভোটের অধিকার।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন