মনপুরায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, মনপুরা (ভোলা)

মনপুরায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলার মনপুরায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মনপুরা উপজেলার চৌধুরী বাজার মমতাজ ভিলার সামন থেকে তাদের আটক হয়।

নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে. কমান্ডার মো. শাহরিয়ার বিন সেলিম জানান, ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) নামে দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত নাসিম মনপুরা থানার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের জেবল হকের ছেলে ও তাসলিমা বেগম মনপুরা উপজেলা ১নং মনপুরা ইউনিয়নের আবু তাহেরের মেয়ে। তারা দুইজন স্বামী স্ত্রী।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, বৃহস্পতিবার তাদের নৌ- ক্যাম্প থেকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা প্রক্রিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...