খাগড়াছড়ি গেটের পাশে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি গেটের পাশে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার
প্রতীকী ছবি

খাগড়াছড়ি শহরের প্রবেশ গেট সংলগ্ন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে খাগড়াছড়ি সদর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি খাগড়াছড়ি-রাঙ্গামাটি বাস কাউন্টারে কলারম্যান (যাত্রী ডাকদাতা) হিসেবে কাজ করতেন। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম কৃষ্ণ (৪০)। তিনি খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন