আত্মগোপনে থাকা দেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনোয়ারুল ইসলাম মাসুদ পীরগাছা উপজেলা অন্নদানগর ইউনিয়নের গোঁয়াবাড়ি গ্রামের মৃত শহীদুল ইসলাম ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, মাসুদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার ঘটনায় ২টি মামলা আছে। সোমবার দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মনোয়ারুল ইসলাম মাসুদ আওয়ামী লীগের ডামি নির্বাচনে গত ৮মে পীরগাছা উপজেলা চেয়ারম্যান হিসেবে দোয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মাধ্যমে উপজেলার শল্লার বিলে মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের নামে কোটি- কোটি টাকা লোপাটের অভিযোগ আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


নির্বাচনে যে আসনে প্রার্থী হতে পারেন হাসনাত আব্দুল্লাহ
নুরুল হুদার ওপর যে ‘মব’ জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা