আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
ছবি: আমার দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন ও রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বর্ণি মাঝপাড়ার ইসমাইল আলীর ছেলে কাউসার ও সাহিদ আলীর ছেলে ফাহিম আহমদ। তারা দুজনেই ধানের শীষ প্রতীকের সমর্থক ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দিতে গিয়ে তারা আটক হয়েছেন। তারা থানা-পুলিশের হেফাজতে রয়েছে। আর হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ওই ছেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন