আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৮ মাস পর টঙ্গীতে ঝুলছে আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

১৮ মাস পর টঙ্গীতে ঝুলছে আ.লীগের ব্যানার ও জাতীয় পতাকা

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে ব‌্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের লেখা ব‌্যানা‌র ও জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরপর থেকে ভবনটি মূলত ভবঘুরে ও মাদকসেবীদের নিয়ন্ত্রণে চলে যায়। এর মধ্যেই হঠাৎ করে বৃহস্প‌তিবার আওয়ামী লীগের ‌কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ব্যানার টানিয়ে চলে যান। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, পরিত্যক্ত ভবনে ব্যানার লাগানোর বিষয়টি শুনেছি। কে বা কারা লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সরকারপতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি ভবঘুরে ও মাদকসেবীদের দখলে চলে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...