দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি
ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এলাকাবাসী জানায়, উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে ওমানপ্রবাসী পারভেজ তিন বছর আগে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে সবুজকে ওমানে নিয়ে যান।

আকামা সম্পন্ন করে চাকরিতে যোগ দেন তিনি। এ ঘটনার চার মাস পর পারভেজ বাড়ি এলে সবুজের পরিবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে।

বিজ্ঞাপন

সবুজের পরিবার জানায়, ওমানে যাওয়ার পর তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

বিষয়টি থানায় মীমাংসা হয়। পরে সবুজের পরিবার ৫ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে ফের ভোলায় মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে প্রবাসী পারভেজের বাবা আলাউদ্দিন ও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা চলমান থাকলেও সবুজের পরিবার ফের ৫ লাখ টাকা দাবি করে আসছে। সবুজ আত্মগোপনে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ না করায় ৫ লাখ টাকা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে পারভেজের বাবা আলাউদ্দিন আদালতে সবুজ ও তার বাবার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।

এই প্রতিনিধি সবুজের বাড়িতে গিয়ে পারভেজের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে তার বাবা ও মা আমিরুন বেগম বলেন, ‘সবুজের সঙ্গে যোগাযোগ ছিল না। এখন ফোনে কথা হয়, যোগাযোগ হয়। তবে বাড়িতে সে টাকা পাঠায় না।’

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, অভিযোগ নিয়ে উভয় পক্ষ থানায় এসেছিল। তাদের কোর্টে পাঠিয়ে দিয়েছি।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...