এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক ছিলেন আসামি। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আল আমিন (৩৫) উপজেলার চরাদি ইউনিয়নের চরাদি গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, একটি চেক জালিয়াতি মামলায় আদালত আল আমিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। রায় ঘোষণার পর থেকেই পালিয়ে ছিলেন তিনি।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, আল আমিন ছয় মাস ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...