আমেরিকায় ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

বরিশাল অফিস

আমেরিকায় ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আমেরিকার ফ্লোরিডায় ট্রাক চাপায় বরিশালের উজিরপুরের প্রবাসী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।

রোববার (২১ জুন) দুপুরে কবির হোসেনের নিকট আত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রী (আমেরিকায় বসবাসরত) রুমা আক্তারের বরাত দিয়ে এত তথ্য নিশ্চিত করেছেন। হেমায়েত হাওলাদার আরো বলেন, বিগত ১৫ বছর পূর্বে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় যান। মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন ছিলেন ছোট।

বিজ্ঞাপন

হেমায়েত হাওলাদার আরও বলেন, কবির হোসেনের স্ত্রী ও এক ছেলেকে নিয়ে আমেরিকার বসবাস করেন। ফ্লোরিডায় বসবাস করতেন। ঘটনারদিন ২০ জুন সকাল আটটায় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লোরিডায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন কবির হোসেন। এসময় বেপরোয়াগতির একটি ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই তিনি (কবির হোসেন) নিহত হয়েছেন।

কবির হোসেনের পরিবারের বরাত দিয়ে হেমায়েত হাওলাদার আরো বলেন-জীবিত অবস্থায় কবির হোসেনের ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এজন্য আমেরিকা থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

অপরদিকে কবির হোসেন মৃধার নির্মম মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পরলে নিকট আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন