জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃত্বে মামুন- আরিফ

বরিশাল অফিস

জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃত্বে মামুন- আরিফ

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সম্মেলনে সদস্যদের সমর্থন ও ভোটাভুটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য দৈনিক বর্তমান-এর ব্যুরো প্রধান ও বরিশাল বাণীর সম্পাদক মো. মামুন-অর-রশিদ সভাপতি এবং দৈনিক যায়যায়দিন-এর ব্যুরো প্রধান মো. আরিফুর রহমান খান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম. আর. প্রিন্স নির্বাচন পরিচালনা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি আবদুস সালাম (স্বাধীনপত্র), মুজিব ফয়সাল (এসএ টিভি), জিহাদ রানা (বাংলাদেশ টুডে), মফিজুর রহমান মিলন (দৈনিক ডেসটিনি), মাসউদ সিকদার (দৈনিক মুক্তখবর) ও হাবিবুর রহমান (সংবাদ সংস্থা এফটিএন); যুগ্ম সাধারণ সম্পাদক এম. কে. রানা (ভোরের কাগজ), এস. এন. পলাশ (যুগান্তর) ও আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি); সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি); সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন (দৈনিক আজকের বরিশাল); সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার (দৈনিক বর্তমান); দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র); সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন (কলমের কণ্ঠ); অর্থ সম্পাদক এইচ. এম. আসলাম (আজকাল বিডি); সহ-অর্থ সম্পাদক শামীম মীর (আপডেট নিউজ); প্রচার সম্পাদক এম. সাইফুল ইসলাম (দৈনিক দক্ষিণাঞ্চল); সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না (বর্তমান); সাহিত্য সম্পাদক শাওন খান (জাগো নিউজ); আইন বিষয়ক সম্পাদক মাহফুজ ইসলাম সবুজ (ঢাকা প্রতিদিন); সহ-আইন সম্পাদক শফিকুল ইসলাম (আজকের বরিশাল); জনকল্যাণ সম্পাদক আল আমিন (বরিশালের কথা); সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মিলন (বরিশাল বাণী); ক্রীড়া সম্পাদক কামরুল আলম মামুন (দৈনিক ঘোষণা); সহ-ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রবি (বর্তমান); শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির জমাদ্দার (আজকের বার্তা); আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (দৈনিক সত্য সংবাদ); সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ (আজকের পরিবর্তন); মহিলা বিষয়ক সম্পাদক মালা রাখাইন (দৈনিক নবচেতনা) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকারিয়া (দৈনিক ঐশিবাণী)।

এছাড়া ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পারভেজ রাসেল, মুশফিক সৌরভ, ফাহিম ফিরোজ, এইচ. এম. হেলাল, মশিউর রহমান মন্টু, এম. জাহিদ, শাহজাদা হীরা, মিজানুর রহমান মৃধা, অপূর্ব সাইফুল, আম্মার হোসেন, এস. এম. সেলিম, আরিফুর রহমান তালুকদার, রাজিব খান, শহীদুল্লাহ সুমন, সিহাব তোহা, মাসুদুর রহমান আসলাম, এস. এম. আল আমিন, লিটন বাইজিদ, লুৎফুর কবির জুয়েল, মুজাহিদুল ইসলাম ইউসুফ, মাসুদ রানা, খলিফা মাইনুল, সাইফুল ইসলাম, ছাব্বির আহমেদ অন্তর, মাহফুজ ইসলাম সবুজ, আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার এনামুল রানা এবং আরেফিন পারভেজ।

সম্মেলনের শুরুতে সংগঠনের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম. আর. প্রিন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নবনির্বাচিত সভাপতি মো. মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান খান।

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন