কুমিল্লায় ১৭০০ লিটার তেল জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় ১৭০০ লিটার তেল জব্দ, আটক ১
ছবি: আমার দেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার–পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

বিজ্ঞাপন

অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল ও ৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। এ অপরাধে পারভেজ মবিল হাউসের মালিক পরিহলপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রনিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল ভ্রাম্যমাণ আদালত জব্দ করে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিহলপাড়ার পারভেজ মবিল হাউসের মালিক রনি দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুত ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অতীতেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...