মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও নিরপেক্ষ ভূমিকার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সামনে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা বাঁচাও মঞ্চ ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. গোলাম জাকারিয়া।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা মাদকবিরোধী জোটের সভাপতি মো. আব্দুস সামাদ, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, এনসিপির এস বি জুয়েল, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আজাদ সরকার লিটন, মহানগর বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সাজেদা বেগম লাভলী, সদর উপজেলা বাঁচাও মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অন্তর, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাহিদ, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম বালন, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ফজলে আব্বাস বাবু ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল আলম লিটন, আমড়াতলী ইউনিয়ন বাঁচাও মঞ্চের সভাপতি মুরাদ হোসেন বাবর, ৮ নম্বর ওয়ার্ডের মেহেদী হোসেন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল মাসুস প্রমুখ।

বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক মূল্যবোধের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকার ঘাটতি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক ও আরও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের দাবি জানান।

মানববন্ধন শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের মাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...