পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, রাঙামাটি

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনি এলাকা রাঙ্গামাটিতে ফিরছেন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বুধবার রাঙ্গামাটিতে আসবেন তিনি।

বিজ্ঞাপন

তার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, দীপেন দেওয়ান রাঙ্গামাটি এসে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন। পরে তিনি জেলায় অবস্থান করে সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

এর আগে ১ জুন মন্ত্রীর পদ থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর থেকে দীপেন দেওয়ান ঢাকায় বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় তিনি জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেন।

এদিকে দীপেন দেওয়ানের নিজ জেলায় আগমনকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে কাউখালী উপজেলার ঘাগড়া থেকে মোটর শোভাযাত্রা করে বরণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় দলীয় সূত্র।

সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তিন মাসের মাথায় পদত্যাগ করেন দীপেন দেওয়ান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...