ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট
ছবি: আমার দেশ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে একটি শিল্পকারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দুর্বৃত্তরা অস্ত্রের মুখে প্রহরীকে জিম্মি করে প্রায় আড়াই কোটি টাকার মাল লুট করে নিয়ে গেছে।

বুধবার এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বেঞ্চমার্ক ইন্ডাস্ট্রিজ সূত্র জানায়, গত ১২ মে গভীর রাতে ১৫-২০ জনের একটি মুখোশধারী দল ট্রাক নিয়ে কারখানায় হানা দেয়।

এ সময় সিসিটিভি ক্যামেরা অকেজো করে দুর্বৃত্তরা কয়েক ঘণ্টা ধরে লুটতরাজ চালিয়ে সেখানে থাকা কেমিক্যাল মোটর, বয়লার বার্নার ও মূল্যবান ক্যাবলসহ বিভিন্ন যন্ত্রাংশ তুলে নিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন