ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ছবি: আমার দেশ

শরীয়তপুরের ডামুড্যায় বিষধর সাপের দংশনে নিলুফা বেগম (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বৃহষ্পতিবার সন্ধ্যার আগে চর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর-নারায়ণপুর গ্রামের সাত্তার দেওয়ানের স্ত্রী নিলুফা বেগম বৃহস্পতিবার বিকালে বাড়ির পিছনে লেবু বাগানে লেবু পাড়তে যান।

এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নিলুফা বেগমের আত্মীয় শাকিল হোসেন বলেন, দুপুরে বাড়ির পাশে লেবু বাগানে লেবু আনতে গিয়ে বাগানের ভেতর থেকে বেরিয়ে আসা একটি সাপ তার ডান পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। ইদানীং আমাদের এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। যে কোনো কাজ করতে গেলে সাবধানতা অবলম্বন করা উচিত।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাসির উদ্দিন বলেন, সাপে কাটা রোগীদের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারব। ভুল বিশ্বাস, ওঝা বা অপচিকিৎসার কাছে না গিয়ে রোগীদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স আনার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...