নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে তরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূঁইয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, সকাল ১১ টায় পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পরে তিনি ১২ টার দিকে নরসিংদী শহরে তরোয়া এলাকায় নেমে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন