ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

র‌্যাব-১০ ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা মূল্যমানের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারিকে গ্রেপ্তা করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাতে কোম্পানি কমান্ডার মেজর ফারহানের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করে এ মাদকদ্রব্য জব্দ করে।

মাদক কারবারির নাম মো. রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে।

প্রেস ব্রিফিং এ র‍্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে । সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...