নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ব থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আজাদ হোসেন খান, গোলাম কিবরিয়া সাঈদ, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ ।

বক্তারা বলেন, আওয়ামীলীগ একটি জনবিচ্ছিন্ন দল । এরা দেশ থেকে পালিয়ে গেছে। এদের যেকোন নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি প্রস্তুত রয়েছে। পতিত ফ্যাসিবাদী দলকে কোন ভাবেই মাঠে নামতে দেয়া হবে না। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

এসময় যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...