সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

সাভার বাসষ্ট্যান্ডে শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়ক পারাপারকালে দ্রুতগামী দুরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম হুমায়ুন কবির (৪৫)। তিনি সাভার বাসষ্ট্যান্ডের হকার। বাড়ি কুমিল্লা জেলায়।

বিজ্ঞাপন

সাভার থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, সকালের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিভাজন টপকিয়ে পারাপারের সময় একটি দ্রুতগামী বাস হুমায়ুন কবিরকে পিষ্ট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন