প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, হামের প্রাদুর্ভাব আপনারা এবার দেখেছেন। আর এটি হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে। ওনারা ভুল করে হোক অথবা অদূরদর্শিতার কারণে হোক, ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, তা দিতে তারা ব্যর্থ হয়েছিলেন। আর তার কারণে আমাদেরে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে।
রোববার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ।
উল্লেখ, গোপালগঞ্জ জেলার ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাতটি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

