আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খতা প্রতিরোধের দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান জানান।

বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি রিমু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন লেবু, সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সুমন এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজ্জাদ খান সুজনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতারা যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...